ঢাকাThursday , 30 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষাকেন্দ্রের ২শ গজের মধ্যে প্রবেশ নিষেধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়।
পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে এই আদেশের বাইরে গিয়ে কাউকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে না যাওয়ারও অনুরোধ করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গ, আগামী ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।