ঢাকাTuesday , 28 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভক্ত খুঁজছেন মেহরীন

Link Copied!

বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মেহরীন। ‘আনাড়ি’, ‘রাজকুমার’, ‘রিমঝিম এ বরষা’সহ অনেক জনপ্রিয় গান এখনো তার ভক্তদের মুখে মুখে। কিন্তু তারপরও ভক্ত খুঁজছেন এই শিল্পী।
ভক্ত খোঁজার খবরে ঘাবড়ে যাবেন না পাঠক। কারণ নির্বাচিত কিছু ভক্তদের জন্য বিশেষ কনসার্টের আয়োজন করছেন মেহরীন। এ শিল্পী বলেন, ‘ভক্তদের নিয়ে প্রায়ই আয়োজন করে থাকি। এবারের বিষয়টি একেবারে আলাদা। যে ভক্তদের জন্য আমি আজ মেহরীন, এবার তাদের গান শোনাব। ১০ জন ভক্তকে বেছে নিয়ে এ আয়োজন করব। পাশাপাশি তাদের সঙ্গে আড্ডা দেব।’
কীভাবে ভক্তদের নির্বাচন করা হবে? এমন প্রশ্নের উত্তরে মেহরীন বলেন, ‘ফেসবুক পেজের মাধ্যমে ১০ জন ভক্তকে নির্বাচন করা হবে। তাদের জন্য থাকবে কুইজ। সঠিক উত্তরদাতার মধ্য থেকে বাছাই করে তাদের চূড়ান্ত করা হবে। আমার অফিশিয়াল ফেসবুক পেজে কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।’
গত সেপ্টেম্বরে প্রকাশিত হয় মেহরীনের সর্বশেষ অ্যালবাম ‘বন্ধুতা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বন্ধুত্ব নিয়ে তৈরি হয়েছে এ অ্যালবাম। এতে তাদের ১০টি গান রয়েছে।