ঢাকাSaturday , 25 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে র‌্যাগিং করায় ১৫ শিক্ষার্থীকে শাস্তি

Link Copied!

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিং করার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে চলতি সেমিস্টার থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু ও রনি হোসাইন; বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূইয়া মো. আবু সুফিয়ান ও মুক্তাদির আহমাদ; খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী, মো. শাহীন; মাৎস্য বিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ ও সাকিব আহমেদ পার্থ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১ লেভেল, সেমিস্টার-১) ছাত্রদের র‌্যাগিং দেয়ায় ১৫ শিক্ষার্থী অভিযুক্ত হয়।
১৪ জানুয়ারি ছাত্র শৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ সকল শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। একই সঙ্গে ‘তাদের কেন সেমিস্টার থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে’- সেই বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।