ঢাকাMonday , 20 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

Link Copied!

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী-নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত।
গতকাল রোববার রাত সাড়ে ১১টায় নগরীর গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
জানা যায়, আজ দুপুর ১টায় বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে প্রয়াত নিশাতের মরদেহ। জাতীয় নাট্যশালার সামনে ৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। নাট্যদল দেশ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এক সময় মঞ্চে নিয়মিত কাজ করলেও পরে সরে আসেন এবং সংগঠক হিসেবে কাজ শুরু করেন। তার নির্দেশিত ‘অরক্ষিতা’ নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। সর্বশেষ ‘আলফা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেন নাসির উদ্দীন ইউসুফ।