ঢাকাMonday , 20 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিমন্স ঝড়ে উড়ে গেলো আয়ারল্যান্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের। আর জয়টা ক্যারিবিয়রা তুলে নিলো আয়ারল্যান্ডকে গুড়িয়ে দিয়ে। ১৩৮ রানে আয়ারল্যান্ডকে আটকে দিয়ে জয় তুলে নিলো ৯ উইকেটে। লেন্ডর সিমন্স ঝড়ে ১১ ওভারে জয়ের দেখা পেলো ক্যারিবিয়রা।
সেন্ট কিটসে ১৩৯ রানের জয়ের লক্ষে খেলতে নেমে শুরু থেকে আগ্রাসি ব্যাটিং করেন উইন্ডিজ দুই ওপেনার। পওয়ারপ্লের ৬ ওভারে ৫৭ রান তোলে এভিন লুইস ও সিমন্স। পরের ৪ ওভারে দুই ওপেনার রীতিমতো ঝড় তোলেন আয়ারল্যান্ড বোলারদের উপর। তোলেন ৬৬ রান। ১০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ১২৩।
১০.৪ ওভারে সিমি সিংয়ের বলে লুইস ফিরলে ভাঙ্গে ১৩৩ রানের উদ্বোধনি জুটি। লুইস ফেরেন ২৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে। আর সিমন্স অপরাজিত থাকেন ৪০ বলে ৯১ রান করে। যেখানে ৫ চারের পাশাপাশি ১০টি ছয়ের মার রয়েছে।
এর আগে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। উদ্বোধনি জুটিতে ৩.৪ ওভারে ৫০ রান তুলে বড় সংগ্রহের আভাস দেয় আয়ারল্যান্ড। কিন্তু ওইটুকুই। ১৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করা কেভিন ও ব্রায়েন ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
দলের পক্ষে তিন নম্বরে নেমে অধিনায়ক অ্যান্ডি বালবির্ন করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। আর শেষ দিকে নয়ে নেমে ব্যারি ম্যাকার্থির ১৮ রানে ১৩৮ রানের সংগ্রহ পায় সফরকারিরা। উইন্ডিজ অধিনায়ক পোলার্ড আগের ম্যাচের বোলিং ফর্ম এ ম্যাচেও টেনে এনেছেন। ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩৬ বছর বয়সী ডোয়াইন ব্রাভোও পান ৩ উইকেট, ১৯ রানের বিনিময়ে।