ঢাকাSunday , 19 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিরানির পরিকল্পনায় শাহরুখ-কারিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘রোমান্স কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। এক বছরেরও বেশি সময় ধরে সিনেমা থেকে বিরতিতে তিনি। তবে খুব শিগগির লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
শাহরুখের পরবর্তী সিনেমা নিয়ে অনেকদিন থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এরমধ্যে রাজকুমার হিরানির সিনেমায় এই অভিনেতার অভিনয়ের গুঞ্জনটি একটু জোরে-সোরেই আলোচিত হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা অথবা শাহরুখ কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
তবে এরই মধ্যে সিনেমায় শাহরুখের বিপরীতে কে অভিনয় করবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একটি সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, এই সিনেমায় শাহরুখের বিপরীতে কারিনা কাপুরকে নেয়ার পরিকল্পনা করেছেন হিরানি। সবকিছু ঠিক থাকলে রা.ওয়ান সিনেমার পর আবারো শাহরুখ-কারিনাকে পর্দায় রোমান্স করতে দেখবেন দর্শক।
এদিকে শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা জিরো। এতে আরো অভিনয় করেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। তবে আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমা বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলেনি। অন্যদিকে গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে কারিনার সর্বশেষ সিনেমা গুড নিউজ। এছাড়া মুক্তির অপেক্ষায় তার আংরেজি মিডিয়াম এবং লাল সিং চাড্ডা।