ঢাকাWednesday , 15 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রে জুটি বাঁধছেন অপূর্ব-নুসরাত

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘রোমান্টিক হিরো’ খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তারপর আর কোনো সিনেমায় অভিনয় করেননি এই অভিনেতা।
দীর্ঘ পাঁচ বছর পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপূর্ব। এটি নির্মাণ করবেন আরেক রোমান্টিক নাটকের কারিগর শিহাব শাহীন। এ নির্মাতাও দীর্ঘ পাঁচ বছর পর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ‘যদি…কিন্তু…তবুও’ নামে এ চলচ্চিত্রে অপূর্বর সঙ্গে জুটি বাঁধবেন নুসরাত ফারিয়া।
শিহাব শাহীন বলেন, ‘এটি রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা। প্রধান চরিত্রে অভিনয় করবেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। বেশ কয়েকজন পরিচালককে অতিথি চরিত্রে দেখা যাবে। এদের মধ্যে নির্মাতা সাফায়েত মনসুর রানা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজসহ অনেকে রয়েছেন।’
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পূর্ণদৈর্ঘ্য এ সিনেমার শুটিং শুরু হবে। এতে তারিক আনাম খানও অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে এ সিনেমা। এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও মুক্তি পাবে শুধু অনলাইন প্ল্যাটফর্মে।