ঢাকাMonday , 13 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদানের পরও ভেঙে গেল বিয়ে

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অস্মিত প্যাটেল ও অভিনেত্রী মেহেক চাহাল। ব্যক্তিগত জীবনে তারা খুব ভালো বন্ধু। এক পর্যায়ে দীর্ঘ এক যুগের বন্ধু রূপ নেয় প্রেমে। সর্বশেষ তারা বাগদান সারেন। চলতি বছরই বিয়ের পিঁড়িত বসবেন বলেও শোনা যায়। কিন্তু হঠাৎ বিয়ে ভেঙে গেছে এই প্রেমিক যুগলের। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে অস্মিত প্যাটেল বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছি। কেন আলাদা হয়েছি তা একান্তই ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কথা বলতে চাই না।’
অন্যদিকে বিচ্ছেদের কথা স্বীকার করেছেন মেহেক চাহালও। তিনি বলেন, ‘অস্মিতকে ছেড়ে দিয়েছি। সিদ্ধান্তটি নিতেই হতো।’ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন মেহেক। তবে বেশ কিছু দিন ধরে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছিল তাদের। সম্পর্কে যাতে আরো তিক্ততা না বাড়ে সেজন্য সরে এসেছেন মেহেক।