ঢাকাSunday , 12 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের ১৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক অনুষ্ঠানে দেশের সব সরকারি কলেজ/বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটে ওয়াইফাই চালুকরণ প্রকল্পের আওতায় এই সেবা উদ্বোধন করেন তিনি।
এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব নূর উর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জয় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে সবারই দাবি সব জায়গায় ওয়াইফাই জোন করে দেয়ার। বিশেষ করে আমাদের ছাত্র-ছাত্রীদের। সেই কারণেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশের যাত্রা যখন আরম্ভ করি তখন অনলাইন তো দূরের কথা ইন্টারনেট কানেকশনেরই অভাব ছিল। তখন মাত্র ১ দশমিক ৩ শতাংশ মানুষ ইন্টারনেট অ্যাকসেস পেত, এখন সেটা প্রায় ৬০ শতাংশে চলে এসেছে।’
জয় আরো বলেন, ‘আমরা গত ১০ বছরে ১০ কোটি মানুষকে অনলাইনে এনেছি। আমাদের তরুণদের দাবি সব জায়গা ওয়াইফাই করে দেয়া, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। এই প্রকল্প হলো সেটারই অংশ। সরকারি সব বিশ্ববিদ্যালয়ে টেলিযোগাযোগ বিভাগ ছাত্র-ছাত্রীদের জন্য ওয়াইফাই জোন করে দিচ্ছে। এই কাজ চলমান থাকবে। সারাদেশেই আমরা ইন্টারনেট আনছি। ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার নিয়ে যাচ্ছি।’
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা আরো বলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে দেশের ১৬ কোটি মানুষকেই আমরা অনলাইনে আনব। এটা হচ্ছে আমাদের ওয়াদা।’
প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুই বছর বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এরপর তাদের ফি ধার্য করা হবে।