ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ঘুম রাত কেটেছে শাকিবের

Link Copied!

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের সঙ্গে দীর্ঘ দশ বছর একান্ত সহকারী ও দেহরক্ষী হিসেবে কাজ করেছেন হারুন অর রশিদ। শাকিব খানের সঙ্গে শুটিং স্পটসহ বিভিন্ন স্থানে উপস্থিত থাকতেন তিনি। গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারুন। দেহরক্ষীর মৃত্যুতে নির্ঘুম রাত কেটেছে শাকিব খানের। এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়ক।
যদিও দেহরক্ষী হারুনের জানাজায় না গিয়ে শুটিং চালিয়ে গেছেন শাকিব খান। তিনি বলেন, ‘হারুনের মৃত্যুর খবরের পর ঠিকমতো শুটিং করতে পারিনি, রাতে ঘুম হয়নি। আমি যেতে পারিনি কিন্তু চাচাত ভাই মনির এখন কুমিল্লায় আছে। আমি খোঁজ খবর রাখছি।’
তিনি আরো বলেন, ‘কয়েক দিন আগে হারুনের সঙ্গে আমার কথা হয়। কাজে ফিরবে বলেও জানায়। গতকাল মৃত্যুর খবর শুনে দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি।’
গতকাল হারুনের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রয়াত হারুন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার।
গতকাল বিএফডিসিতে শাকিব খান ‘বীর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এ ছাড়া অভিনয় করছেন নাদিম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল।