ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাকে দেখে কি অন্তঃসত্ত্বা মনে হয়?

Link Copied!

বিনোদন ডেস্ক : দীর্ঘ ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারপর থেকে প্রায়ই দীপিকার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি অস্বীকার করেছেন এই অভিনেত্রী।
এদিকে দীপিকা পরবর্তী সিনেমা ‘ছাপাক’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।
জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমাকে দেখে কি অন্তঃসত্ত্বা মনে হয়? মা হওয়ার পরিকল্পনা যখন করব, তখন কি আপনাকে জিজ্ঞাসা করব? আপনি যদি অনুমতি দেন তবে কি পরিকল্পনা করব? আমি যদি অন্তঃসত্ত্বা হই, তবে নয় মাস হলে দেখতে পাবেন।’
এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে ‘ছাপাক’ সিনেমার গল্প গড়ে উঠেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি ফক্স স্টুডিওর সঙ্গে এই সিনেমা প্রযোজনাও করছেন তিনি। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি আগামী ১০ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।