ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন রেকর্ড গড়ল হোয়াটসঅ্যাপ

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নিউ ইয়ার ইভ সেলিব্রেশনে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা হয়েছে ১০০ বিলিয়নের বেশি মেসেজ। এটিকে নতুন রেকর্ড হিসেবে অভিহিত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, অ্যাপটির ১০ বছরের ইতিহাসে একদিনে এতো বিপুল পরিমাণ মেসেজ আদান-প্রদানের ঘটনা আর ঘটেনি।
হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘নতুন বছরের শুভেচ্ছা জানাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ১০,০০০ কোটির বেশি মেসেজ পাঠিয়েছেন ৩১ ডিসেম্বর। এর মধ্যে ১২০০ কোটির বেশি স্টিকার ছবি ছিল।’
হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। বর্তমানে প্রায় ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এই অ্যাপটির। ২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক।
হোয়াটঅ্যাপ এন্ড-টু এন্ড নিরাপত্তা প্রযুক্তির একটি অ্যাপ। ফলে চ্যাট করার সময় প্রেরক এবং প্রাপক ব্যতীত তৃতীয় পক্ষের কেউ নজরদারি কিংবা হ্যাক করতে পারে না।
ফেসবুক জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শতভাগ এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় ব্যবহারকারীরা একে অপরকে মেসেজ পাঠানোর সময় মাঝখানে সার্ভার থেকে সেই মেসেজ পড়া কারো পক্ষে সম্ভব হয় না। এটা এমনই এক নিরাপত্তা ব্যবস্থা যে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও ব্যবহারকারীর পাঠানো বার্তা দেখতে পায় না।