ঢাকাTuesday , 31 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ হলেন পেনি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সাদা বলের ক্রিকেটের জন্য ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রেভর পেনি। এই ইংলিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের।
পেনি মূলত ফিল্ডিং বিশেষজ্ঞ। আগামী দুই বছর ক্যারিবীয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ের উন্নয়নে কাজ করবেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হোম সিরিজ সামনে রেখে ২ জানুয়ারি শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্প দিয়ে কাজ শুরু করবেন ৫১ বছর বয়সি এই কোচ।
ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলা পেনি একটা সময় শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন ভারতের ফিল্ডিং কোচ হিসেবেও। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব, ডেকেন চার্জার্স, কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফেও ছিলেন।
সিপিএলের দল সেন্ট লুসিয়া, সেন্ট কিটসের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। সিপিএলের সবশেষ আসরের শিরোপা জেতা বার্বাডোজ ট্রাইডেন্টসের কোচিং স্টাফেও ছিলেন। সব মিলিয়ে তার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পেনি বলেছেন, ‘কাইরন পোলার্ড ও ফিল সিমন্সের নেতৃত্বে প্রতিভাবান সব ক্রিকেটার ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত ও শিহরিত।’
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। আগামী দুই বছর অস্ট্রেলিয়া ও ভারতে আছে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। পেনির লক্ষ্য এই দুই টুর্নামেন্টে ক্যারিবীয়দের ফিল্ডিংয়ে উন্নয়ন ঘটানো।
‘সামনে আমাদের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমার লক্ষ্য সবার উন্নতিতে চেষ্টা করা। যতটা ভালো আমরা করতে পারি। আশা করি, ওয়েস্ট ইন্ডিজের লোকজনের জন্য দুটি বড় আইসিসি ইভেন্ট জিততে পারব’- বলেন পেনি।