ঢাকাTuesday , 31 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকাকে হারালো বাংলাদেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট দল।
মঙ্গলবার নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলংকা ল’ইয়ার্স ক্রিকেট একাদশের বিরুদ্ধে ৯০ রানে জয় পায় বাংলাদেশের ওই দল।
প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশ ৯৪ রান করে বাংলাদেশ। অপরদিকে সব উইকেট হারিয়ে একশ চার রান করে শ্রীলংকা।
তিন উইকেট ও ১১ রান পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ক্রিকেট দলের সহ-অধিনায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক টুটুল। ম্যাচে সব্বোর্চ রান ৫৮ পেয়েছেন বাংলাদেশের দলের অধিনায়ক চঞ্চল মুখার্জি।
এর আগে গতকাল ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে কমনওয়েলথ একাদশের বিরুদ্ধে প্রথম জয় পায় বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট দল।
বাংলাদেশ ল’লইয়ার্স ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল মুখার্জি ও একরামুল হক টুটুল। ম‌্যানেজার হিসেবে আছেন আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।
নিউজিল্যান্ডের হ্যামিলটন শহর থেকে সহ-অধিনায়ক একরামুল হক টুটুল জানান, ২০১৫ ও ১৭ সালেও ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে আমরা অংশ নিয়েছিলাম। তখন জয় পাইনি। এবারই বিশ্বকাপে পর পর দুই ম্যাচে আমরা জয় পেয়েছি। এটা অত্যন্ত আনন্দের।
ইন্টারন্যাশনাল ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজন করেছে। এ বিশ্বকাপে অংশ নিয়েছে আট দল। আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপের সমাপ্তি হবে।
এর আগে ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে এবং ২০১৫/১৬ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।