ঢাকাTuesday , 31 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক সমাপনীতে পাস ৯৫.৫০, ইবতেদায়িতে ৯৫.৯৬ শতাংশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। আর সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ।
মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকে জিপিএ ৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন এবং ইবতেদায়িতে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন।
এর আগে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।