ঢাকাTuesday , 31 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবার জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এই হিসেবে গতবারের চেয়ে এবার বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।
জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। গতবছর এ সংখ্যা ছিল ৬৮ হাজার ৯৫ জন। গেল বারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়।
এর আগে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।