ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার কথা একবারো ভাবলা না তুমি?

Link Copied!

বিনোদন ডেস্ক : অন্ধকার ঘর। জানালার সামনে মোমবাতি জ্বালিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম। বিষণ্ণ কণ্ঠে তাকে বলতে শোনা যায়, ‘আমার কথা একবারো ভাবলা না তুমি?’
হঠাৎ পেছন থেকে এক নারী বলেন, ‘তোমার কষ্টের কথা ভাবি বলেই এত রাতে চলে আসলাম।’ এ কথা শোনে ধীরে ধীরে পেছন ফিরে তাকান মোশাররফ করিম। প্রিয় মানুষকে দেখে হতভম্ব হয়ে যান এই অভিনেতা। হঠাৎ মোমবাতির আগুনের তাপ হাতে লাগার পর বুঝতে পারেন এসবই কল্পনা।
দৃশ্যটি ‘আমার কথা একবারও ভাবলে না?’ শিরোনামে একক নাটকের। এটি রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম। পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহান।
রোমান্টিক গল্পের এ নাটকের শুটিং শেষ হয়েছে। আগামীকাল রোববার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে প্রচার হবে। এরপর জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।