ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ চারে মুখোমুখি সেনা-নৌ ও বিমান-পিডিবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০১৯’ এর গ্রুপ পর্বের খেলা আজ শনিবার শেষ হয়েছে। দুই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে চারটি দল। তার মধ্যে ‘ক’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আর রানার্স-আপ হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ‘খ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও রানার্স-আপ হয়ে বাংলাদেশ নৌ বাহিনী শেষ চার নিশ্চিত করেছে।
আগামীকাল রোববার পল্টনস্থ শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সেনাবাহিনী ও নৌবাহিনী। আর দুপুর ২টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ বিমান বাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ৩০ ডিসেম্বর থাকবে বিরতি। ৩১ ডিসেম্বর হবে ফাইনাল।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে উঠেছে । সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতায় প্রাইজমানি থাকছে ৫০ হাজার টাকা। তার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় হওয়া দল ১০ হাজার টাকা পাবে। এ ছাড়া সেরা সেটার, সেরা অ্যাটাকার ও সেরা লিবারোকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি কাভারেজের ভিত্তিতে দশটি ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়াকেও পুরস্কৃত করা হবে।
তার আগে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে (খ গ্রুপ) বাংলাদেশ বিমান বাহিনী ২৫-১৩, ২৫-১০,২৫-১২, পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ ফায়ার সার্ভিসকে পরাজিত করে। আর ‘ক’ গ্রুপের আনুষ্ঠানিক শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ২৫-২১, ২৫-২২, ২৫-২২ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ জেলকে হারায়। ‘খ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তিতাস ক্লাব ২৩-২৫, ২৫-১৬, ২৫-২৩,২৫-২২ পয়েন্টে (৩-১ সেটে) বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।
এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ জেল, বিকেএসপি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি। ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, তিতাস ক্লাব, বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। তারা ফাইনাল ম্যাচটি বিকেল সাড়ে তিনটা থেকে সরাসরি সম্প্রচার করবে। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।