ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার সন্তান ওয়ারেসুল আলমের এমসিএল ডিগ্রি অর্জন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের চৌবাড়িয়া গ্রামের কৃতি সন্তান ওয়ারেসুল আলম (শিপন) মাস্টার্স অফ কম্পারেটিভ ল (এমসিএল) ডিগ্রি অর্জন করেছেন। মালয়েশিয়ার খ্যাতনামা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) থেকে সাফল্যের সাথে তিনি এ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে সাইবার ল বিষয়ে পিএইচডি গবেষক হিসেবে যোগদান করেছেন।
ওয়ারেসুল আলম সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হারুন অর রশিদ এবং হাসিনা খাতুনের কনিষ্ঠ সন্তান। তিনি বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্বিবদ্যালয় থেকে সুনামের সাথে এলএলবি পাশ করেন। ওয়ারেসুল আলম মালেশিয়াতে অধ্যয়নকালীন বিভিন্ন বৃত্তি ও অনুদান পেয়েছেন।
তরুন এই গবেষক পিএইচডি শেষে তার গবেষণা কর্ম বাংলাদেশের উন্নয়নে প্রয়োগ করে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ওয়ারেসুল আলমের গর্বিত পিতা ও মাতা তাদের সন্তানের সাফল্যে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।