ঢাকাThursday , 26 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ১২ দিনের শীতকালীন অবকাশ

Link Copied!

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শীতকালীন অবকাশ উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে ছুটি শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে ছুটি চললেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রভাষ কুমার জানান, ৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার থেকে এই ছুটি শুরু হবে। আবার শেষেও একইভাবে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ জানুয়ারি পর্যন্ত এ ছুটি থাকবে।
তিনি জানান, ১৯ জানুয়ারি থেকে পুনরায় ক্লাস পরীক্ষা শুরু হবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও জরুরি বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে।
জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বলেন, আবাসিক হলগুলো খোলা রাখা হবে।