ঢাকাWednesday , 25 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে ১০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি স্বমহিমায় ভাস্বর। তিনি কলিন কাউড্রে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম যিনি ১০০ টেস্ট খেলার অনন্য মাইলক স্পর্শ করেছিলেন। সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছিলেন তার শততম টেস্ট ম্যাচটি।
১৯৬৮ সালের ১১ জুলাই। এজবাস্টনে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। এই টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে ইংল্যান্ডের অধিনায়ক কলিন কাউড্রে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ১০০তম টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে পিছিয়ে। তার উপর কাউড্রের শততম টেস্ট। তাইতো টিকেটের চাহিদা ছিল আকাশচুম্বী। সে কারণে বাধ্য হয়ে ২৪ হাজার ধারন ক্ষমতার স্টেডিয়ামে ২৮ হাজার দর্শককে খেলা দেখতে দেওয়ার সিদ্ধান্ত হয়। বাকি ৪ হাজার দর্শক আসন পাবেন না। তাদেরকে খেলা দেখতে হবে এজবাস্টনের সবুজ ঘাসে বসে খেলা দেখবে। তাতেও তারা রাজি।
কিন্তু বিধিবাম। ১০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো বাতাস। তাতে ১১ জুলাই টেস্টের প্রথম দিন সকালে এবজাস্টনের সবুজ গালিচা পানির নিচে। সেদিন আর খেলা শুরু করা যায়নি। দর্শক ও খেলোয়াড়রা হতাশ হয়ে ফিরে যায়।
পরদিন সকালে খেলা শুরু হয়। ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে নামে। জন এডরিচ ও জিওফ্রে বয়কট ৫৬ ওভার ব্যাট করে তোলেন ৮০ রান। এই রানে ফিরে যান এডরিচ (৪৭)। তিনি আউট হওয়ার পর মাঠে নামেন ইংল্যান্ডের অধিনায়ক কলিন কাউড্রে। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। দর্শক আর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের করতালির মাধ্যমে তিনি মাঠে প্রবেশ করেন। ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে দিন শেষ করে। কাউড্রে ৯৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
পরদিন শনিবার সকালেই কাউড্রে তার ২১তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। শততম টেস্ট ম্যাচটি রাঙান শতক হাঁকিয়ে। শেষ পর্যন্ত ১০৪ রান করে আউট হয়েছিলেন। তার ১০৪, বয়কটের ৮৮ ও টম গ্রাভানির ৯৬ রানের ইনিংস ভর করে ইংল্যান্ড ১৭২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪০৯ রান তোলে। অবশ্য তার শততম টেস্টে জয় পায়নি ইংল্যান্ড। নিষ্প্রাণ ড্র হয়েছিল ম্যাচটি।
বাবা আর্নেস্ট আর্থার কাউড্রে চা চাষের প্রসারের লক্ষ্যে এসেছিলেন ভারতে। সেখানেই (বেঙ্গালুরুতে) কলিন কাউড্রে ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শিশুকালেই ক্রিকেটার বাবার হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল তার। ভারতে জন্ম হলেও তিনি সেখানে খেলেননি। খেলেছেন ইংল্যান্ডে। ১৯৫০ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি ৬৯২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। আর ১৯৬৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ৮৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন।
১৯৫৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে তার টেস্ট অভিষেক হয়। ১৯৭৫ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। ১৯৫৪-১৯৭৫ সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ১১৪টি টেস্ট খেলেন। রান করেন ৭৬২৪টি। গড় ৪৪.০৬। সেঞ্চুরি করেছেন ২২টি। হাফ সেঞ্চুরি ৩৮টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৮২।