ঢাকাMonday , 23 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাস শান্ত রাখতে প্রস্তুত ঢাবি প্রশাসন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন নুরের অনুসারী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা। এ নিয়ে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিরাগতদের মাধ্যমে ক্যাম্পাসে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী। সোমবার সকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম হবে এটা আমরা জানি। ক্যাম্পাসের নিয়মিত সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই আছে। তবে শিক্ষার্থীদের মনে ভীতি তৈরি হয় এমন কিছু করব না। আমাদের প্রক্টরিয়াল বডি আছে। তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখতে সদা তৎপর।’
প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়।