ঢাকাSunday , 22 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে ‘প্রফেসর’ হলেন হাফিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রত্যেক ক্রিকেট দলেই এমন কেউ কেউ থাকেন যাকে সতীর্থরা নির্দিষ্ট একটি মজার নামে ডাকে। যেমন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে সতীর্থরা ‘প্রফেসর’ বলে ডাকেন। তার এই নামের পেছনে একটা কাহিনী রয়েছে। রোববার সেটাই শুনিয়েছেন তিনি।
তিনি মনে করেন তার অনুসন্ধিৎসু মন ও ক্রিকেট সম্পর্কিত জ্ঞানের জন্যই তার সতীর্থরা তাকে ‘প্রফেসর’ বলে ডাকে। আর সেটা শুরু করেছিলেন তার এক এজেন্ট। পরবর্তীতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার মাধ্যমে সেটা ছড়িয়ে পরে তার ভক্ত ও সতীর্থদের মধ্যে।
হাফিজ বলেছেন, ‘আমি মনে করি তারা আমাকে এই নামে ডাকে তার কারণ আমার অনুসন্ধিৎসু মন ও ক্রিকেট সম্পর্কিত জ্ঞানের জন্য। ক্রিকেটটাকে ভালো বোঝার জন্য। প্রকৃতপক্ষে খেলা হিসেবে ক্রিকেটের প্রতি আমার অনেক সম্মান রয়েছে। আমি আমার নিয়মানুবর্তিতা খুবই কঠোরভাবে মেনে চলি।’
‘সর্বপ্রথম আমাকে প্রফেসর নামে ডেকেছেন আমার একজন এজেন্ট, যার মাধ্যমে আমি যুক্তরাজ্যে খেলার সুযোগ পেয়েছিলাম। আমাকে এই নামে ডাকার কারণ ছিল আমি তাকে অনেক প্রশ্ন করেছিলাম। অনেক কিছু জানতে চেয়েছিলাম। একদিন রমিজ ভাই ধারাভাষ্য দেওয়ার সময় বিষয়টি উল্লেখ করেন। তখন মানুষ সেটা লক্ষ্য করে এবং সেই থেকে আমার সতীর্থরাও আমাকে প্রফেসর নামে ডাকে।’ যোগ করেন হাফিজ।