ঢাকাSunday , 22 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি কিন্তু থাপ্পড় লাগিয়ে দিব

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘তুমি কি জানো তুমি সিক?’ তানজিন তিশার এমন প্রশ্নের উত্তরে আফরান নিশো বলেন, ‘আমি সিক, তুমি কি? তুমি হচ্ছো মানসিক প্রতিবন্ধী।’ রেগে গিয়ে তিশা বলেন, ‘আমি কিন্তু থাপ্পড় লাগিয়ে দিব।’ অন্যদিকে নিশো বলেন, ‘আমি কি ছেড়ে দিব নাকি? তুমি একটা মারলে আমি দশটা মারব। একদম এরকম করে আছাড় মারব।’ কথা শেষ না হতেই নিশোর গালে চড় বসিয়ে দেন তিশা।
আফরান নিশো ও তানজিন তিশার এমন কাণ্ডে পাঠক নিশ্চয়ই অবাক হয়েছেন। কিন্তু এটি বাস্তব জীবনের ঘটনা নয়, ‘লল’ নামে একটি নাটকের দৃশ্যের প্রয়োজনে এমনটা করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই জুটি। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এ নাটকের প্রকাশিত প্রমোতে এমন দৃশ্য দেখা যায়।
এতে নিশো-তিশা জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘একদম ভিন্ন ঘরানার গল্পের নাটক এটি। আশা করছি, সবার ভালো লাগবে।’ বড়দিন উপলক্ষে নির্মিত এ নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। আগামী ২৫ ডিসেম্বর লাইভ টেকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটক।