ঢাকাSunday , 22 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুরুতর অসুস্থ এটিএম শামসুজ্জামান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় বলে জানান এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল।
গত বৃহস্পতিবার হঠাৎ করেই অন সাইড অব ভাইরাস অ্যাটাক করে তাকে। বাম চোখে ও কপালে দেখা যায় এই ভাইরাসের লক্ষণ। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। চলাফেরা ও কথা বলতে পারছিলেন না। দ্রুত দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে নিউরো মেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয় বলে জানান কোয়েল।
গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর গত ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। গত ২৮ আগস্ট সুস্থ হয়ে বাসার ফিরেন এই অভিনেতা। শুধু তাই নয় অভিনয়েও ফিরেছিলেন তিনি।