ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুটিংয়ে ফিরেই কেয়ার মারামারি!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। এতে রিয়াজ ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর মান্না, শাকিব খানসহ ঢাকাই চলচ্চিত্রের অধিকাংশ জনপ্রিয় নায়কের বিপরীতে দেখা যায় তাকে।
এ প্রজন্মের নায়ক আমান রেজা, সাইমন সাদিকের পর এবার ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রে শিপন মিত্রের সঙ্গে জুটি বাঁধছেন কেয়া। চার বছরের বিরতি ভেঙে এ চলচ্চিত্রের মাধ্যমে আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী। শুরুতে মারামারি দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন কেয়া। আজ বৃহস্পতিবার প্রিয়াংকা শুটিং হাউজে এর দৃশ্যধারণ চলছে। তার সঙ্গে আরো অংশ নিয়েছেন শিপন মিত্র। এটি পরিচালনা করছেন রকিবুল ইসলাম রাকিব। এ তথ্য জানিয়েছেন কেয়া।
চলচ্চিত্রটিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কেয়াকে। এতে খল চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। এছাড়া আরো অভিনয় করছেন রেসি, আমান রেজা, রেবেকা প্রমুখ। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
সিনেমা প্রসঙ্গে রকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আজ প্রিয়াংকা শুটিং হাউজে শুটিং করছি। আগামীকাল তিনশ’ ফিটের আসিয়ান সিটিতে শুটিং করব। এরপর ডিপজলের বাড়িতে টানা শুটিং হবে।’
২০১৫ সালে সর্বশেষ ‘ব্ল্যাকমানি’ সিনেমায় অভিনয় করেন কেয়া। সাফি উদ্দিন সাফি পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক। সিনেমাটি প্রযোজনা করেন ফরমান আলী।