ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনয়ে জোভানের মায়ের অভিষেক

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন এই অভিনেতা।
প্রথমবারের মতো মাকে নিয়ে নাটকে অভিনয় করলেন জোভান। নাটকের নাম ‘কাতান শাড়ি’। শফিকুর রহমান শান্তনু রচিত এ নাটক পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সরদার রোকন।
জোভান বলেন, ‘আম্মুর অনেক দিনের ইচ্ছা অভিনয় করার। তাই এবার সুযোগ পেয়ে আম্মুকে জানালে তিনি করতে রাজি হন। এটাই আম্মুর প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। আমার কাছে ভীষণ ভালো লাগছে আম্মুর সঙ্গে পর্দা শেয়ার করতে পেরে।’
অন্যদিকে পরিচালক সরদার রোকন জোভানের মায়ের অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘জোভানের মা সহেলী আহমেদ শিখা আন্টি প্রথম আমার নাটকে অভিনয় করলেন। কী সুন্দর প্রাণবন্ত অভিনয়। একবারের জন্যও মনে হয়নি আন্টি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আন্টি অনেক ভালো অভিনয় করেন।’
নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—জাকিয়া বারী মম, শিল্পী সরকার, শাহেদ খন্দকার, রাজু আহমেদ, ইমরান প্রমুখ। সম্প্রতি এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে এ নাটক।