ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ ছাড়লেন মিশা সওদাগর

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অতুলনীয় এক উচ্চতায়। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। বর্তমানেও তার হাতে রয়েছেন একাধিক সিনেমার কাজ।
এদিকে পারিবারিক কাজে গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন মিশা সওদাগর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‌‘এক মাস আমেরিকা থাকব। দেশে ফিরেই চলচ্চিত্রের কাজে নিয়মিত হবো।’
মিশা সওদাগর টানা দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি এ দায়িত্ব পালন করছেন এই অভিনেতা।
১৯৮৬ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন মিশা সওদাগর। তখন তার বয়স ছিল ২০ বছর। তার তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। অভিষেক এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা।