ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলের নিলামে ম্যাক্সওয়েল-কামিন্সকে নিয়ে ‘টানাটানি’

Link Copied!

স্পোর্টস ডেস্ক : যেমনটা হওয়ার কথা তেমনটাই হলো। ধারণা করা হচ্ছিল আইপিএলের নিলামে সবথেকে বেশি আলোড়ন সৃষ্টি করবেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের গণমাধ্যম বলছিল, ম্যাক্সওয়েলের পাশাপাশি অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে নিয়ে টানাটানি করবে ফ্রাঞ্চাইজিরা। গুঞ্জন নয়, তাদের ধারণাই সত্য হলো।
নিলামে ধনকুবের হয়েছেন দুই অস্ট্রেলিয়ান। প্যাট কামিন্সকে ১৫.৫ কোটি রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাক্সওয়েল ১০.৭৫ কোটি রুপিতে গিয়েছেন কিংস ইলাভেন পাঞ্জাবে।
কলকাতায় বসেছে এবারের নিলাম। বৃহস্পতিবার বিকেলে নিলামের শুরুটা হয় ক্রিস লিনকে দিয়ে। কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ায় নিলামে উঠেন লিন। মুম্বাই বাদে তার প্রতি আগ্রহ দেখায়নি কেউ। বেস প্রাইজ দুই কোটি ‍রুপিতে তাকে দলে নেয় মুম্বাই।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউয়ন মরগ্যানকে নিয়ে তেমন টানটানি হয়নি। কলকাতা ৫.২৫ কোটি রুপিতে তাকে দলে নেয়। ধারণা করা হচ্ছে এবারের আইপিএলে কলকাতাকে নেতৃত্বে দেবেন মরগ্যান। ২০১২ সালে কলকাতা আইপিএলের শিরোপা জিতেছিল। সেই দলেও ছিলেন মরগ্যান।
এছাড়া জেসন রয় ১.৫ কোটি রুপিতে দিল্লিতে, ফিঞ্চ ১.৮ কোটি রুপিতে বেঙ্গালুরুতে এবং ম্যাক্সওয়েল ১০.৭৫ কোটি রুপিতে গিয়েছেন পাঞ্জাবে। শুরুর ঘন্টায় ম্যাক্সওয়েলকে নিয়ে টানাটানি করেছে দিল্লি ও পাঞ্জাব। ২ কোটি বেইজ প্রাইজ থেকে তার নিলাম শুরু হয়। ১৫ ডাকের পর তাকে দলে টানে পাঞ্জাব।
ম্যাক্সওয়েলের মতো অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে নিয়েও হয় টানাটানি। ২ কোটি রুপি ছিল তার বেইজ প্রাইজ। তাকে ১৫.৫ কোটি রুপিতে কিনে নেয় শাহরুখ খানের দল কলকাতা। শুরুতে তাকে নিয়ে লড়াই শুরু করে দিল্লি ও ব্যাঙ্গলুরু। ১৪.৫ কোটি ছাড়ানোর পর কলকাতা ডানহাতি পেসারের প্রতি আগ্রহ তৈরি করে। এক লাফে তারা ১৫ কোটি রুপি বিড করে।
এরপর দিল্লি আরও একবার আগ্রহ দেখায়। কলকাতা শেষমেশ ১৫.৫ কোটি রুপিকে কামিন্সকে দলে নেয়। এর আগেও কলকাতায় দুই মৌসুম আইপিএল খেলেছেন কামিন্স। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন কামিন্স। ২০১৬ সালে দিল্লি যুবরাজ সিংকে কিনেছিল ১৬ কোটি রুপিতে।
নিলামের শুরুতে দল পাননি ভারতের দুই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান চতেশ্বর পূজারা ও হনুমা বিহারী এবং টি-টোয়েন্টির মারকুটে ব্যাটসম্যান ইউসুফ পাঠান। তাদের নাম উঠলেও কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।