ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিসকেও নিয়োগ দিল দক্ষিণ আফ্রিকা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে চলছে পালাবদল।দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে নতুন করে সাজাতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন নবনিযুক্ত পরিচালক গ্রায়েম স্মিথ। এবার তিনি জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছেন জ্যাক ক্যালিসকে।
এর আগে মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন স্মিথ। দলটির নতুন বোলিং পরামর্শক শার্ল ল্যাঙ্গাভেল্ট। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যুক্ত ছিলেন ল্যাঙ্গাভেল্ট। দেশের ডাকে সাড়া দিয়ে ল্যাঙ্গাভেল্ট বাংলাদেশের চাকরি ছেড়েছেন। সব মিলিয়ে নিজের পুরোনো সতীর্থদের ফিরিয়ে ‘রি-ইউনিয়ন’ করছেন স্মিথ।
মার্ক বাউচার ও জ্যাক ক্যালিস প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে কাজ করবেন। ল্যাঙ্গাভেল্টে এর আগে প্রোটিয়াদের বোলিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তাদের মিশন। বক্সিং ডে টেস্টে আগামী ২৬ ডিসেম্বর মাঠে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।