ঢাকাTuesday , 17 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে সব সময় ভালোবাসবো, এমবাপে স্পেশাল ট্যালেন্ট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লিওনেল মেসির সময় দীর্ঘ সময় কাটিয়েছেন নেইমার। বর্তমানে খেলছেন পিএসজিতে। সেখানে তার সতীর্থ কিলিয়ান এমবাপে। নেইমারের মতে, তরুণ ফরোয়ার্ড বিশেষ প্রতিভাবান।
সম্প্রতি ফ্রান্স ফুটবল পিএসজির ফরোয়ার্ড নেইমারের সাক্ষাৎকার গ্রহণ করেছে। সাক্ষাৎকারের কিছু অংশ তারা সোমবার প্রকাশ করেছে। দীর্ঘ সাক্ষাৎকারে নেইমার নিজের ক্যারিয়ার, জাতীয় দল, বার্সেলোনায় কাটানো সময় এবং পিএসজিতে নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার রাতে পুরো সাক্ষাৎকার প্রকাশের কথা রয়েছে।
‘আমি কখনো এক নম্বর হওয়ার জন্য খেলি না। আমি মাঠে নামি কারণ আমি ফুটবল খেলতে ভালোবাসি। আমি যখন মাঠে থাকি তখন ভালো অনুভব করি এবং যখনই মাঠে নামি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি।’ – সাক্ষাৎকারে বলেছেন নেইমার।
মৌসুমের শুরুতে নেইমার পিএসজি ছাড়তে চেয়েছিলেন। বার্সেলোনাও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু দুই ক্লাবের আর্থিক লেনদেনে বনিবনা না হওয়ায় নেইমারের পিএসজি ছাড়া হয়নি।
তবে ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন,‘আমি কেন এখান থেকে যেতে চাইবো…(হাসি)। আমার চুক্তি অনুযায়ী এখনও দুই বছর পিএসজিতেই আছি এবং দল উন্নতির পথেই আছে। আমাদেরকে এ মৌসুমে আরও মনোযোগী থাকতে হবে। যতটা সম্ভব জয় নিয়ে আমাদের মৌসুম শেষ করতে হবে। শিরোপা জিততে হবে। মূল আগ্রহ এবং লক্ষ্য হওয়া উচিত চ্যাম্পিয়ন্স লিগ। আমার মূল লক্ষ্য পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো। আমাদেরকে প্রত্যেক ম্যাচে ক্লাবের জন্য খেলতে হবে। আমি পিএসজিকে বর্তমানে এভাবেই দেখছি।’
নিজেকে নিয়ে নেইমার বলেছেন,‘খুব কম মানুষই আসল নেইমারকে চেনে। শুধুমাত্র আমার বাবা-মা এবং বন্ধুরাই চেনে। মানুষ যেটা দেখে সেটা পুরোপুরি আলাদা এবং তারা পুরোটাও দেখে না। আসল নেইমার খুবই শান্ত এবং খুব খুশি নিজেকে নিয়ে। আমি এমন একজন যে কিনা পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে সময় কাটাতে পছন্দ করি। আমি নিজেকে সময় দিতে উপভোগ করি এবং নিজের প্রতিটি সময় কাছের মানুষদের সঙ্গে কাটাতে চাই।’
সবশেষে নেইমার কথা বলেন লিওনেল মেসি ও এমবাপেকে নিয়ে,‘আমি সব সময় মেসিকে ভালোবাসবো। আর এমবাপে সব সময়ই আমার কাছে বিশেষ প্রতিভাবান।’