ঢাকাSunday , 15 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢোল পিটিয়ে বিয়ের খবর জানাব: আরবাজ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা-অভিনেতা আরবাজ খান। ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন তিনি।
অনেকদিন থেকেই এই জুটির বিয়ের গুঞ্জন উড়ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে আরবাজ খান বলেন, কে বলেছে? আমার গাড়িচালক? আমার আন্টি? আমার ভাই? গার্লফ্রেন্ড? নাকি আমার ঘনিষ্ঠ বন্ধু? শোনা কথার আমি কোনো উত্তর দিব না। যখন বাগদান অথবা বিয়ে হবে ঢোল পিটিয়ে জানাব।
এর আগে ১৯৯৮ সালে মালাইকা আরোরাকে বিয়ে করেন আরবাজ খান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। এরপর ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।
কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে দাবাং-থ্রি। এই সিনেমা প্রযোজনা করছেন আরবাজ। এছাড়া সিনেমায় মাক্ষী চরিত্রে অভিনয় করছেন। আরবাজ বলেন, দ্বিতীয় ও তৃতীয় সিনেমার মধ্যে দীর্ঘ বিরতি ছিল। এর মধ্যে অনেক কিছু ঘটেছে। আমরা নতুনভাবে কিছু করার কথা ভাবছিলাম। আর এর জন্য প্রভুদেবার বিকল্প কে আছে! তার সঙ্গে সালমানের জুটি বেশ সফল। সিনেমায় আমার চরিত্র নিয়ে আমি সন্তুষ্ট। এটি বেশ মজার এবং সঙ্গে আবেগ ও নাটকীয়তা রয়েছে। চরিত্রটি করতে আমার বেশ ভালোই লাগে।
দাবাং-থ্রি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সালমান খান, আরবাজ খান, সোনাক্ষী সিনহা, সাঈ মাঞ্জেরেকর। আগামী ২০ ডিসেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি পাবে।