ঢাকাSaturday , 14 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির সমাবর্তনে শেষ মুহূর্তে আবেদনকারীদের করণীয়

Link Copied!

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন।
এতে অংশ নিতে আবেদনকারীদের শেষ মুহূর্তে করণীয় সম্পর্কে জানিয়েছেন সমাবর্তনের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মশিউল আলম।
সমাবর্তনের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা জবির ওয়েবসাইটে ঢুকে তাদের নিজস্ব আইডি দিয়ে রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। যাদের ‘ওকে’ দেখাবে তাদের রেজিস্ট্রেশন সফল হয়েছে।
এছাড়া যাদের সফল দেখাবে না, তাদের সনদপত্র নিয়ে সহকারী রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তা নাহলে তারা সমার্বতনে অংশগ্রহণ করতে পারবে না। ইতোমধ্যে যাদের স্ট্যাটাস সফল হয়নি তাদেরও মুঠোফোনে বার্তা প্রেরণ করা হয়েছে। আর যাদের মুঠোফোনে কোনো বার্তা যায়নি, তারা নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন।
যারা সাময়িকভাবে সার্টিফিকেট নিয়ে গেছেন, তাদের তা নিজ নিজ ডিপার্টমেন্টে জমা দিতে হবে। পরবর্তী সময়ে তারা যেকোনো সময় নিজ বিভাগ থেকে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও সমাবর্তনের দিন বিকেলে সবাই মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন।
সমাবর্তন কেন্দ্রে প্রবেশ করার জন্য প্রবেশ কার্ড আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। সমাবর্তনের গাউন, টুপি, অন্য উপহার সামগ্রী প্রবেশ কার্ডের সাথেই প্রদান করা হবে।
উল্লেখ্য, আগামী বছর ১১ জানুয়ারি জবির প্রথম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. অরুণ কুমার বসাক। ইতোমধ্যে পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে সমাবর্তন ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চলতি বছরের ১৬ মে শেষ হয় সমাবর্তনে অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন। জবির প্রথম সমাবর্তনে প্রায় ১৮ হাজার ৫০০ জনের মতো অংশগ্রহণ করবে। এর শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।