ঢাকাWednesday , 11 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবারো বিপিএল মাঠে শ্রাবণ্য তৌহিদা

Link Copied!

বিনোদন ডেস্ক : আজ বুধবার শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট লীগের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সপ্তম আসর। এবারো বিপিএল মাঠ থেকে সরাসরি উপস্থাপনা করবেন মডেল-উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। তৃতীয়বারের মতো বিপিএল উপস্থাপনা করবেন তিনি।
শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘বিপিএলের শুরু থেকে শেষদিন পর্যন্ত জিটিভির প্রতিনিধি হয়ে মাঠ, টিভি পর্দায় থাকব। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরুর আগে ও পরে মোট চারটি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হব।’
তিনি আরো বলেন, ‘বিপিএল দেশের ক্রিকেট লীগের সবচেয়ে বড় প্লাটফর্ম। এ কাজে বেশ চ্যালেঞ্জ রয়েছে। এজন্য নিজের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে। ক্রিকেট নিয়ে শো করতে আমার কোনো সাজানো চিত্রনাট্য দরকার পড়ে না। শোয়ের আগে নিজে নিজে প্রচুর স্টাডি করে নেই।’
এর আগে ক্রিকেট ম্যানিয়া, ক্রিকেট এক্সট্রা, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেটসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয়তা অর্জন করেন শ্রাবণ্য তৌহিদা। শোবিজে কাজ করলেও শ্রাবণ্য পেশায় একজন চিকিৎসক।