ঢাকাWednesday , 11 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাওয়ালপিন্ডি টেস্টে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

Link Copied!

নিউজ ডেস্ক : দশ বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ব্যাটে-বলে লড়াইটাও হয়েছে জমজমাট।
ওপেনারদের সৌজন্যে শ্রীলঙ্কা পেয়েছিল দারুণ সূচনা। এরপর পেসারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
বুধবার প্রথম দিন শেষ শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান। ধনঞ্জয়া ডি সিলভা ৩৮ ও নিরোশান ডিকভেলা ১১ রানে অপরাজিত আছেন।
যদিও আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হয় ৪৮ মিনিট বাকি থাকতেই।
টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৬ রান। কিন্তু এ জুটি ভাঙতেই পথ হারায় সফরকারীরা।
৫৯ রান করা অধিনায়ক করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। একটু পর নাসিম শাহর শিকার ৪০ রান করা ফার্নান্দো। পরের দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল ফেরেন দ্রুতই।
একটা সময় বিনা উইকেটে ৯৬ থেকে শ্রীলঙ্কার স্কোর তখন ৪ উইকেটে ১২৭!
পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও সিলভা। ৩১ রান করা ম্যাথুসকে ফিরিয়ে এ জুটি ভাঙেন নাসিম শাহ। বাকি সময়টা কাটিয়ে দেন সিলভা ও ডিকভেলা।
নাসিম দুটি, আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও উসমান শেনওয়ারি নেন একটি করে উইকেট।