ঢাকাSunday , 8 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কের ইতি টানছেন অক্ষয়

Link Copied!

বিনোদন ডেস্ক : পর্দায় দেশপ্রেমিক হিসেবে তাকে অনেকবারই দেখা গেছে। বিভিন্ন সচেতনতামূলক কাজেও অংশ নেন। কিন্তু তবুও অভিনেতা অক্ষয় কুমারের দেশপ্রেম নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে।
বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এ অভিনেতার জন্ম পাঞ্জাবের অমৃতসরে। কিন্তু তিনি ভারতীয় নাগরিক নন। কারণ তার কানাডার নাগরিকত্ব রয়েছে। আর ভারতীয় সংবিধান অনুযায়ী, কোনো নাগরিক দ্বৈত নাগরিকত্ব রাখতে পারেন না। তাই অক্ষয়কে ভারতের নাগরিকত্ব ছাড়তে হয়েছে।
তবে এবার বিতর্কের ইতি টানছেন অক্ষয়। ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি পাসপোর্টের জন্য আবেদন করেছি। আমি ভারতীয় কিন্তু প্রতিবার যখন আমার দেশপ্রেমের পরীক্ষা দিতে হয় তখন কষ্ট লাগে। আমার স্ত্রী, সন্তান সবাই ভারতীয়। নিয়মিত ট্যাক্স দিই এবং আমার সবকিছুই এখানে।
কানাডার পাসপোর্ট প্রসঙ্গে অক্ষয় জানান, পরপর ১৪টি সিনেমা ব্যর্থ হলে ভেবেছিলেন তার ক্যারিয়ারে শেষ। এক বন্ধুর পরামর্শে কানাডায় কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট করেছিলেন। কিন্তু ওই সময় তার ১৫তম সিনেমা মুক্তি পায় এবং হিট হয়। এরপর বলিউডেই থিতু হন।