ঢাকাSunday , 8 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উর্বশীর এক ঘণ্টার মূল্য ৩ কোটি রুপি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বলিউডের লাস্যময়ী অভিনেত্রী উর্বশী রাউটেলা। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন বলিউডে জায়গা করে নিয়েছেন। রূপের দ্যুতি ছড়িয়ে কোটি ভক্তের মন জয় করেছেন।
এদিকে সামনে আসছে নতুন বছর। বিশেষ এই দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। নতুন বছর স্বাগত জানানোর তেমনি একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন উর্বশী। এতে এক ঘণ্টা পারফরম্যান্সের জন্য তিন কোটি রুপি নিচ্ছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানে তার হিট হওয়া গানগুলোর তালে কোমর দোলাবেন উর্বশী। এর মধ্যে রয়েছে— ‘বিজলী কি তার’, ‘হাসিনো কা দিওয়ানা’, ‘ড্যাডি মাম্মি’ ইত্যাদি। এছাড়া তার সম্প্রতি হিট হওয়া ‘বিমার দিল’ গানেও নাচবেন তিনি।
এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর। সিং সাব দি গ্রেট সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। সানাম রে, গ্রেট গ্র্যান্ড মাস্তি, হেট স্টোরি ফোর সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা পাগলপান্তি।