ঢাকাWednesday , 4 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুজিববর্ষে সাইবার নেতৃত্ব বিষয়ক স্লোগান আহ্বান

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। এ উলপক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)।
স্বাধীনতার মাস মার্চজুড়ে এই কর্মসূচি পালন হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাইবার সচেতনতার নেতৃত্ব তৈরি করা এই কর্মসূচির মূল লক্ষ্য।
এই কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব বিষয়ক প্রতিপাদ্য বা স্লোগান আহ্বান করেছে সিসিএ ফাউন্ডেশন। যার পাঠানো স্লোগান নির্বাচিত হবে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। স্লোগান পাঠাতে হবে প্রেরকের নাম-পরিচয় ও ফোন নম্বরসহ ৩০ জানুয়ারি ২০২০ এর মধ্যে এই ঠিকানায়- aidcca@gmail.com। ই-মেইলের সাবজেক্ট হিসেবে ‘MujibBorsho Slogan’ লিখতে হবে। বিস্তারিত- ccabd.org।