ঢাকাWednesday , 4 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি খুশি এখানে নগ্ন হতে হয় না

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নার্গিস ফাখরি। বলিউডে ক্যারিয়ার শুরুর আগে মডেল হিসেবে বিভিন্ন দেশে কাজ করেছেন। এই অভিনেত্রী জানিয়েছেন, বিখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিনের কলেজ সংস্করণের জন্য তাকে ডাকা হয়েছিল।
এক টক-শোতে নার্গিস ফাখরি বলেন, যখন মডেলিং করতাম ‘প্লেবয়’ ম্যাগাজিনের কলেজ সংখ্যা ছিল। আমার এজেন্ট জানায়, তারা একজন মেয়ে চাইছে; এই জাতীয় কিছু করতে চাইলে আমি যেন যোগাযোগ করি। আমি চিন্তা করলাম, ‘প্লেবয়’ অনেক বড় ম্যাগাজিন, এছাড়া অনেক টাকাও পাব! কিন্তু শেষ পর্যন্ত ‘না’ বলেছিলাম।
বলিউডে অভিনয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, আমি বলিউড নিয়ে খুব খুশি কারণ এখানে ক্যামেরার সামনে নগ্ন হতে হয় না। যৌন দৃশ্য নেই।
বলিউডে এক সময় নিয়মিত আলোচনায় থাকলেও এখন কিছুটা আড়ালে তিনি। মাঝে গুঞ্জন উঠেছিল, অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু তাদের ব্রেকআপ হওয়ায় বলিউড ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি জমান। তবে পরবর্তী সময়ে সেই গুঞ্জন নিজেই অস্বীকার করেছিলেন তিনি।
নার্গিস অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা অমাবাস। চলতি বছর ফেব্রুয়ারিতে এটি মুক্তি পায়। তবে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। বর্তমানে তিনি একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।