ঢাকাWednesday , 4 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া টেস্ট দল থেকে বাদ ব্যানক্রফট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
সবশেষ পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজের দল থেকে পরিবর্তন বলতে এই একটিই।
নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন জেমস প্যাটিনসন। দুই টেস্টেই একাদশের বাইরে ছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা মাইকেল নেসার। দুজনই দলে টিকে গেছেন।
আগামী ১২ ডিসেম্বর পার্থে দিবারাত্রির টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ২৬ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় ও ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, মাইকেল নেসার।