ঢাকাWednesday , 4 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সূচি পরিবর্তন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের প্রথম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। এসব পরীক্ষা ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল, এখন তা ২ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে।
এছাড়া, ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) পরীক্ষা ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা থাকলেও এখন তা ২ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে।
উভয় পরীক্ষা প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে। পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে।
বিস্তারিত সময় সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nu.ac.bd/degree থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।