ঢাকাMonday , 2 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এসএ গেমসে ছেলেদের ফুটবলে সোনা জয়ের স্বপ্নে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরে গেছে জেমি ডের দল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার পুরো ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল সাদামাটা। ৩৮ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার ভালো একটি সুযোগ পেয়েছিলেন সাদ উদ্দিন।
ডান দিক থেকে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে হেডটা লক্ষ্যে রাখতে পারলেই গোল পেয়ে যেতেন সাদ। কিন্তু বক্সের ভেতর ফাঁকায় দাঁড়ানো সাদ হেড করেন বাইরে দিয়ে।
৬৫ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ভুটানের ফরোয়ার্ড চেনচো গেইলশেনের করা এই গোলেই নির্ধারণ হয়েছে ম্যাচের ভাগ্য।
গত অক্টোবরে ঢাকায় দুটি প্রীতি ম্যাচে এই ভুটানকেই ৬ গোল দিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে ৪-১ ও ২-০ ব্যবধানে জিতেছিল জেমি ডের দল। এবার অনূর্ধ্ব-২৩ দল নিয়ে হওয়া এসএ গেমসে ভুটানের কাছে হেরে গেল বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।