ঢাকাMonday , 2 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেসির প্রত্যাবর্তন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। দীর্ঘদিন চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন। এরপর ২০১৫ সালে সিনেমায় ফিরেন। মাঝে মাতৃত্বজনিত কারণে বছর তিনেক বিশ্রামে ছিলেন। বিরতি ভেঙে আবারো চলচ্চিত্রে নাম লেখালেন এই চিত্রনায়িকা।
‘ইয়েস ম্যাডাম’ নামে নতুন চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দিয়েছেন তিনি। রকিবুল আলম রকিব পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলেও জানান রেসি। আগামী ২০ ডিসেম্বর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।
টুঙ্গিপাড়া ফিল্মস প্রযোজিত এ সিনেমায় রেসি ছাড়াও অভিনয় করতে যাচ্ছেন—কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র প্রমুখ। দুই খলনায়কের চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।
২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পর মিডিয়ায় কাজ শুরু করেন রেসি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’সহ প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।