ঢাকাMonday , 2 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরেকটি ইনিংস হারের লজ্জা পেল পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দশম ইনিংস ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল পাকিস্তান। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাদের ৩৩তম হার।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে আরেকবার ব্যাটিংয়ে পাঠাতে পারবে কিনা পাকিস্তান সেটাই ছিল বড় প্রশ্ন। পারেনি আজহার আলীর দল। ইনিংস ও ৪৮ রানে হেরেছে সফরকারীরা। টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরের দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার দাপটে স্রেফ উড়ে যায় সফরকারীরা।
এ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা আরও শক্ত করল অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে সবকটিতে জিতে ভারতের পয়েন্ট ৩৬০। অস্ট্রেলিয়া ৪ জয় ও ২ হার ও ১ ড্রয়ে ১৭৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠাতে দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান করতে হতো পাকিস্তানকে। প্রথম ইনিংসে ৩০২ রান করা দলটি দ্বিতীয় ইনিংসে করতে পারল ২৩৯ রান।
আগের দিন শেষ বিকেলের বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছিল আগে। সোমবার চতুর্থ দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের আগে। শান মাসুদ ও আসাদ শফিক শুরু করেন লড়াই। দুজনের ব্যাটে আশার আলো দেখতে পায় পাকিস্তান। প্রথম ঘন্টায় কোনো উইকেট পরতে দেননি তারা। কিন্তু চা বিরতির আগে দুজন হাল ছেড়ে দেন। হাফ সেঞ্চুরির পর সাজঘরে ফেরেন দুজন। শান মাসুদ ৬৮ রানে নাথান লায়নের বলে স্টার্কের হাতে ক্যাচ দেন। আসাদ শফিক ৫৭ রানে ক্যাচ দেন ওয়ার্নারের হাতে। বোলার ছিলেন লায়ন।
চা-বিরতি থেকে ডিনার পর্যন্ত সফরকারীরা হারায় ৩ উইকেট। ৩টি উইকেটই নেন লায়ন। শাহীন শাহ আফ্রিদির উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ১৬তম পাঁচের স্বাদ পান এ স্পিনার। পাকিস্তানের পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র। তবুও লড়াই চালিয়ে যাচ্ছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান রিজওয়ান।
ডিনারের পরপরই তাকে সাজঘরের পথ দেখান হ্যাজেলউড। ১০৩ বলে ৪৫ রান করে পরাজয়ের ব্যবধান কমান এ ব্যাটসম্যান। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ আব্বাস রান আউটের শিকার হন। কামিন্সের সরাসরি থ্রোতে শেষ হয় আব্বাসের ইনিংস। মোহাম্মদ মুসা অপরাজিত থাকেন ৪ রানে।
লায়ন ৫টি, হ্যাজেলউড নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া স্টার্ক দ্বিতীয় ইনিংসে নেন ১ উইকেট।
সবাইকে ছাপিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ট্রিপল সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার।
ঘরের মাঠে ১২ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। দুটি টেস্ট খেলবে তাসমান পাড়ের দুই দেশ। দ্বিতীয় টেস্টটি শুরু হবে বক্সিং ডে’তে। পাকিস্তানও ঘরের মাঠে আতিথেয়তা দেবে শ্রীলঙ্কাকে। সিংহের দলের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের শুরুটাও হলো বাজে। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পরও তারাও কোনো ম্যাচে জিততে পারেনি।