ঢাকাMonday , 2 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুবি সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

Link Copied!

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ র্কমর্কতা মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
২০২০ সালের ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত সব ছাত্র-ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে।
সংশ্লিষ্ট ডিগ্রিপ্রাপ্ত সব ছাত্র-ছাত্রীকে নির্ধারিত ওয়েবসাইটে (www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপূর্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।