ঢাকাSunday , 1 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন গানে কণ্ঠ দিলেন মাহাদী সুলতান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : নতুন একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী মাহাদী সুলতান। ‘পবিত্র ভালোবাসা’ শিরোনামে এ গানের কথা লিখেছেন রেজাউল করিম। সুর করেছেন এফ এ প্রীতম। গানটির সংগীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাত।
এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম। সম্প্রতি পুবাইলে ম্যাডামের বাড়িতে এর দৃশ্যধারণ করা হয়। এটি নির্মাণ করেছেন জুয়েল রানা। মডেল হয়েছেন সাদিয়া রহমান ও আনান খান।
সাদিয়া রহমান বলেন, ‘‘এই প্রথম কোনো মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলাম। ‘পবিত্র ভালবাসা’ আমার প্রথম মিউজিক ভিডিও। চমৎকার একটি গানের শুটিং করেছি। গানটি নিয়ে আমি শতভাগ আশাবাদী। আশা করছি, আমার ও আনান খানের রসায়ন দর্শকদের ভালো লাগবে। আমাদের জুটিকে তারা ভালোভাবে গ্রহণ করবেন।’’
নিউ ভিশন বিডির ব্যানারে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি খুব শিগগির নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।