ঢাকাSunday , 1 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্নস-রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের লড়াই

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ররি বার্নস ও জো রুটের সেঞ্চুরিতে হ্যামিল্টন টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।
রোববার তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৬৯ রান। রুট ১১৪ ও অলি পোপ ৪ রানে অপরাজিত আছেন। এখনো ১০৬ রানে পিছিয়ে আছে ইংলিশরা।
সেডন পার্কে ২ উইকেটে ৩৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বার্নস ও রুট লাঞ্চের আগে তুলে নেন ফিফটি। কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশন কাটিয়ে দেয় সফরকারীরা।
লাঞ্চের পর সেঞ্চুরি পূর্ণ করেন বার্নস। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টেকেননি। দ্বিতীয় রান নিতে গিয়ে হন রান আউট। ২০৯ বলে ১৫ চারে ১০১ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ১৭৭ রানের তৃতীয় উইকেট জুটি।
৮৪ রান নিয়ে চা বিরতিতে যাওয়া রুট সেঞ্চুরি তুলে নেন শেষ সেশনে। বেন স্টোকসের সঙ্গে রুটের জুটিটা জমে উঠছিল কেবল, এরপরই দ্রত দুই উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। স্টোকসকে (২৬) ফিরিয়ে ৪৪ রানের জুটি ভাঙেন টিম সাউদি। দ্রতই ফেরেন অভিষিক্ত জ্যাক ক্রোলি।
পোপকে সঙ্গে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দেন রুট। বৃষ্টির কারণে দিনের খেলা শেষ হয়েছে অবশ্য নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা বাকি থাকতেই।