ঢাকাSunday , 1 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটির হোঁচটের দিনে লিভারপুলের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে আবার ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি পেপ গার্দিওলার দল। ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।
আরেক ম্যাচে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির থেকে ১১ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা লিভারপুল। ১৪ ম্যাচে লিভারপুলের ৪০ পয়েন্ট, ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি।
প্রতিপক্ষের মাঠে শনিবার ম্যাচের ২২ মিনিটে সিটিকে এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তিন মিনিট পরই অবশ্য উইলিয়ামসের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বাকি দুই গোল হয়েছে শেষ দশ মিনিটে। ৮২ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে আবার এগিয়ে গিয়েছিল সিটি। কিন্তু ৮৮ মিনিটে শেলভির গোলে সিটির থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় নিউক্যাসল।
ওদিকে অ্যানফিল্ডে লিভারপুল ২৪ মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল দুই গোলের ব্যবধানে। দুটি গোলই করেন ডাচ মিডফিল্ডার ভার্জিল ফন ডাইক।
বাকি সময়ে অবশ্য আর গোল করতে পারেনি ‘অল রেড’রা। ৭৬ মিনিটে খায় বড় ধাক্কা। বক্সের বাইরে হাত দিয়ে বল ধরে সরাসরি লাল কার্ড দেখেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। সেই ফ্রি-কিক থেকেই একটি গোল শোধ করে ব্রাইটন।