ঢাকাSaturday , 30 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার্তিকের কাছে নাচ শিখতে চান দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। বিশ্বে তার কোটি কোটি ভক্ত।
শুধু ভালো অভিনয়ই নয়, নাচের জন্যও প্রশংসা কুড়িয়েছেন পদ্মাবত সিনেমাখ্যাত এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ানের কাছ থেকে নাচ শেখার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
কার্তিক আরিয়ানের পরবর্তী সিনেমা পতি পত্নী অউর ওহ। সিনেমার ‘ধীমে ধীমে’ গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চ্যালেঞ্জ শুরু করেছেন এই অভিনেতা। সেটিই দীপিকার নজরে পড়েছে। এরপর এই গানের নাচের স্টেপ শেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা পাড়ুকোন লিখেছেন, কার্তিক আরিয়ান দয়া করে আমাকে ‘ধীমে ধীমে’ গানের নাচের স্টেপ শেখাবে? আমি ধীমে ধীমে চ্যালেঞ্জে অংশ নিতে চাই।
পতি পত্নী অউর ওহ ১৯৭৮ সালে মুক্তি পাওয়া একই নামের একটি বলিউড সিনেমার রিমেক। কার্তিক ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন অনন্যা পান্ডে, ভূমি পেডনেকার প্রমুখ। মুদাসসির আজিজ পরিচালিত এই সিনেমা আগামী ৬ ডিসেম্বরে মুক্তি পাবে।