ঢাকাSaturday , 30 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুটিয়ে প্রেম করছেন নাঈম-অপর্ণা!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম ও অভিনেত্রী অপর্ণা ঘোষ। দুজনে লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন। সমুদ্র সৈকতেও দুজনকে হাত ধরে হাঁটতে দেখা গেছে। কিন্তু সেখানে হঠাৎ করেই অপর্ণাকে নিয়ে ঝামেলায় পড়ে যায় নাঈম। সে কী পারবে প্রেমিকাকে আগলে রাখতে? নাকি আরও ঝামেলায় তলিয়ে যাবে? শেষটা দেখতে হবে নাটক ‘সন্ধ্যা বেলার উপাখ্যান’-এ।
আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক।এখানে সাজিদ চরিত্রে অভিনয় করেছেন নাঈম। প্রেমিকার চরিত্রে দেখা যাবে অপর্ণা ঘোষকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু।
সাখাওয়াত মানিক বলেন, ‘সন্ধ্যা বেলার উপাখ্যান’ নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দারুণ একটি রোমান্টিক গল্প। ভালো লাগার পাশাপাশি এ নাটকে কিছু বার্তাও রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ আগামীকাল বাংলাভিশনে ১ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে।